প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের শান্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে কারখানা স্থাপনের পূর্বশর্ত হলো দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। বিশৃঙ্খলা থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
বিগত কিছুদিন ধরে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তিকারীরা নিজেদের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও দিনশেষে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান তুলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন ও বিএনপির ৩১ দফার প্রতি মানুষের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দফা বাস্তবায়ন করাই এখন আমাদের পবিত্র দায়িত্ব। জনগণের দফার প্রতি সম্মান জানিয়ে সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি দেশকে এগিয়ে নেবে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবে।
অনুষ্ঠানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ৩০টি পরিবারের প্রত্যেককে ১ লাখ টাকা এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
জনসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, সেই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব।
কারণ ৩১ দফা হচ্ছে জনগণের দফা।
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ৩০ পরিবারকে ১ লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীর মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর








