বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

সংযুক্ত আরব আমিরাতে শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন যাতে তিনি দেশটি ত্যাগ করতে না পারেন। বিষয়টি জানার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। জামিনের শর্তাবলির সার্টিফাইড কপি সংগ্রহের জন্য সরকারের নিয়োজিত ল’ ফার্মকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তার জামিন বাতিলের জন্য পিটিশন দাখিলের নির্দেশনাও দেয়া হয়েছে। মন্ত্রীর মতে, বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, যা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেয়ার করুন