সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ:

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষের দায়ের করা এই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। রোববার দুপুরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে স্টুডিওর ভেতরের ক্ষয়ক্ষতির দৃশ্য উঠে আসে। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই ভাঙচুরের পাশাপাশি স্টুডিও থেকে বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

শেয়ার করুন