ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরছে মার্কিন সেনা

প্রকাশ:

দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ইরাক থেকে নিজেদের চূড়ান্ত সেনা প্রত্যাহার সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে অবশিষ্ট থাকা শেষ মার্কিন সামরিক ঘাঁটিগুলো খালি করে ফেলার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। দীর্ঘ এই সংঘাতের সময় প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।

ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়াটি ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে একটি সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়েছিল। বর্তমান ট্রাম্প প্রশাসন সেই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

এই ঘটনাকে নিজেদের জন্য একটি ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছে ইরান ও তার মিত্ররা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক-এর কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর তারিখটি ইরাকের ইতিহাসের একটি ‘কালো অধ্যায়ের’ সমাপ্তি হিসেবে পালন করা হবে। তিনি আরও বলেন, বিদেশি শক্তির উপস্থিতিতে প্রকৃত সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব, বরং জনগণের প্রতিরোধ ও ইচ্ছার মাধ্যমেই তা প্রতিষ্ঠিত করা সম্ভব।

শেয়ার করুন