সাতকানিয়া ও লোহাগাড়ায় টেলিভিশন সাংবাদিকদের নতুন ফোরাম গঠন

প্রকাশ:

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ‘সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে অবস্থিত ফোরামের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শাহজাদা মিনহাজ (মাই টিভি), সাইফুদ্দিন (বাংলা টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) এবং রনি দেব। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভায় বক্তারা বলেন, এই ফোরাম গঠনের মূল উদ্দেশ্য হলো দুই উপজেলার টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা। সাংবাদিকদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন