দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

প্রকাশ:

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১ জন শিশু আক্রান্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ জন। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এই সময়ে ৯২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন।

শেয়ার করুন