স্থানীয় সরকার নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে আইজিপির বৈঠক

প্রকাশ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির জানান, স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন এবং বিভিন্ন জেলা ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আইজিপি আরও বলেন, নির্বাচন কমিশন পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন জমা দিতে বলেছে। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদনটি প্রস্তুত করে জমা দেওয়া হবে।

শেয়ার করুন