নিরাপত্তা ও যানজটের অজুহাতে কলকাতার রেড রোডে ঈদের জামাত বন্ধ করা হলেও দুর্গাপূজা ও যোগ দিবসের মতো আয়োজনে টানা সড়ক বন্ধ রাখা নিয়ে উঠেছে বৈষম্যের প্রশ্ন।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য ও পুলিশের কাজে বাধার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।