পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে দুটি ট্যাংকার ও একটি টাগবোটে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে আইআরজিসি।
ইরানের দাবি, পারস্য উপসাগরে ভূপাতিত যুদ্ধবিমানের তিন পাইলট জীবিত অবস্থায় কাতারি বাহিনীর হাতে আটক রয়েছেন। তবে দোহার পক্ষ থেকে এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে।