অর্থনীতি
অর্থনৈতিক সংকট কাটাতে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি ও দারিদ্র্য বাড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, কাঠামোগত সংস্কার ছাড়া অর্থনীতিতে দীর্ঘস্থায়ী সহনশীলতা বজায় রাখা কঠিন হবে।




