মহাকাশ গবেষণায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। ২০৩০ থেকে ২০৩৬ সালের মধ্যে এই প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
চাঁদের দক্ষিণ মেরুতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের তিন পরাশক্তি। ২০৩০ থেকে ২০৩৬ সালের মধ্যে এই প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।