আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে শুরু বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রথম ধাপে প্রায় ৩০০ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।



