আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন

প্রকাশ:

আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় দলের এই নতুন জার্সি সরবরাহকারী বাফুফের অফিসিয়াল কিট স্পন্সর হলো ‘দৌড়’।

জার্সি উন্মোচনের পাশাপাশি একই দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ক্রীড়া পরিষদের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিলেট জেলা স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার বিষয়টি যুক্ত হয়েছে।

শেয়ার করুন