কৃষকদের অর্থায়নে ট্রাস্ট ব্যাংক ও আইপেজ গ্লোবালের নতুন অংশীদারিত্ব

প্রকাশ:

কৃষিখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থায়ন সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং কৃষিপ্রযুক্তি প্ল্যাটফর্ম ‘অঙ্কুর’-এর উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে বিজনেস বিভাগের প্রধান মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা। প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়ন নিশ্চিত করার মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ কৃষকদের ব্যাংকিং সেবায় প্রবেশাধিকার সহজতর করাই এই চুক্তির লক্ষ্য।

শেয়ার করুন