ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর চাপাতলা মাজার এলাকা দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়।
বিজিবি জানায়, ভারতের বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে দুইজন পুরুষ, একজন নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে তাদের বাধা প্রদান করেন। এরপর ওই চারজন সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানে আশ্রয় নেয়।
ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। শনিবার বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানের মধ্যে অবস্থান নেয়।
সূত্র: Daily Amar Desh








