স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গত ৭ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত সামরিক ও সাংস্কৃতিক উৎসব ‘রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬’। আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলমান এই বর্ণিল আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সাথে অংশ নিয়েছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ একাডেমির চৌকস দলটি তাদের উন্নত প্রশিক্ষণ ও পেশাদার দক্ষতার চমৎকার প্রদর্শনী তুলে ধরছে আন্তর্জাতিক এই মঞ্চে।
এই জমকালো উৎসবে কাতারের প্রতিনিধিত্ব করছেন যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি। এছাড়া উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি উপদেষ্টা ও পুলিশ একাডেমির জেনারেল সুপারভাইজার মেজর জেনারেল ড. আবদুল্লাহ ইউসুফ আল মাল। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও ঐতিহ্যবাহী দলগুলোর অংশগ্রহণে মুখরিত এই উৎসব কাতারের সক্রিয় অংশগ্রহণ এবং অন্যান্য দেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
সূত্র: গালফ বাংলা







