রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দশম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানের পর্ষদ সভাটি এক্সিম ব্যাংক টাওয়ারে আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ। এছাড়া পর্ষদ সদস্য মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।
সভার আলোচ্যসূচির মধ্যে ছিল ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যতে ব্যাংকটিকে আরও গতিশীল করার কৌশল নির্ধারণ। পাশাপাশি, সভায় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সেগুলো অনুমোদন করা হয়।
সূত্র: প্রথম আলো








