কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে লোকবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালুর কথা জানায়। মূলত অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিভিন্ন বিশেষায়িত পদে এই সুযোগ তৈরি হয়েছে।
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞ প্রার্থী—উভয়ই আবেদনের যোগ্য।
- লিঙ্গ: নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী
- আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীরা কোয়দের (http://kawader.gov.qa/home) অফিশিয়াল প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন।
- বিশেষ সতর্কতা: কোয়দের প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত। তাই যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সূত্র: গালফ বাংলা








