কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, সাকুরা সুপারমার্কেট সিলগালা

প্রকাশ:

খাদ্য নিরাপত্তা আইন অমান্য করে পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কাতারের আল ওয়াকরা পৌরসভার আওতাধীন ‘সাকুরা সুপারমার্কেট’কে ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে পৌরসভা কর্তৃপক্ষ এই শাস্তিমূলক আদেশ জারি করে। বাণিজ্যিক লাইসেন্স নম্বর ২৫৫৪৬০-এর অধিকারী প্রতিষ্ঠানটি আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।

পৌরসভার মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের পরিচালক এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুপারমার্কেটটিতে যৌথ পরিদর্শন চালান। ওই পরিদর্শনের সময় স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হন যে, প্রতিষ্ঠানটিতে বিক্রির জন্য রাখা অনেক খাদ্যদ্রব্য মানুষের খাওয়ার অনুপযোগী, পচা ও মেয়াদোত্তীর্ণ ছিল। এই কর্মকাণ্ড ১৯৯০ সালের খাদ্য নিয়ন্ত্রণ আইন (আইন নম্বর ৮) এবং এর সংশোধিত ২০১৪ সালের ৪ নম্বর আইনের সরাসরি লঙ্ঘন। পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান এবং পৌরসভার মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের ডিরেক্টরের পরিদর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি পরিদর্শন প্রতিবেদন ও অফিসিয়াল ভায়োলেশন সিজার।

অভিযানের পর আইন অনুযায়ী ভায়োলেশন সিজার রেকর্ড তৈরি করে কর্তৃপক্ষ। বর্তমানে সুপারমার্কেটটির সামনে এবং পৌরসভার ওয়েবসাইটে আদেশের নোটিশ প্রদর্শন করা হচ্ছে। জনস্বার্থ রক্ষা ও কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে আল ওয়াকরা পৌরসভার এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন