সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোরিকশা চালক রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অটোরিকশা চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানানো। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এই অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। বলা হয়, অটোরিকশাচালকরা খণ্ড খণ্ড মিছিল বের করেছেন।
রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিক্ষোভ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ কড়া নজর রাখছে। এছাড়া শাহবাগ থানা জানিয়েছে, অটোরিকশা চালকদের খণ্ড খণ্ড মিছিলের কারণে পুলিশি টহল ও সতর্কতা জোরদার করা হয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’।
সূত্র: মানবজমিন








