যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলের কাছে ছয়জন আরোহী বহনকারী একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বোস্টনের উদ্দেশে যাত্রা করেছিল। এটি রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
ফ্লাইটটি মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ রেডিও এবং রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পূর্বে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে অস্বাভাবিক দ্রুততায় নিচের দিকে নেমে আসে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয় সময় রাত ১টার দিকে বিমানটির সন্ধানে আকাশ ও সমুদ্রপথে উদ্ধার অভিযান শুরু করা হয়। বর্তমানে মার্কিন কর্তৃপক্ষ নিবিড় তল্লাশি চালাচ্ছে।
সূত্র: মানবজমিন








