জাতিসংঘের ইনসারেগ সনদ অর্জনে মিশরকে প্রশিক্ষণ দিয়ে ইতিহাস গড়ল কাতারের লেখুইয়া

প্রকাশ:

জাতিসংঘের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার উপদেষ্টা গ্রুপ (INSARAG) কর্তৃক ‘মিডিয়াম’ আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস অর্জন করেছে মিশরের সিভিল প্রটেকশন টিম। এই সম্মাননা অর্জনে মিশরীয় উদ্ধারকারী দলটিকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করেছে কাতারের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল (লেখুইয়া)। এর মাধ্যমে প্রথম আরব প্রশিক্ষক দল হিসেবে অন্য কোনো আরব দেশকে প্রশিক্ষণ দিয়ে এই শ্রেণিবিন্যাস অর্জনে সহায়তা করার অনন্য রেকর্ড গড়ল কাতার।

এই অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিশরের সিভিল প্রটেকশন সেক্টরের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আমর মুস্তফা এল-বায়লি উপস্থিত ছিলেন। এছাড়া দুই দেশের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং ইনসারেগ (INSARAG)-এর প্রতিনিধিরা এই বিশেষ আয়োজনে অংশ নেন।

শেয়ার করুন