কাতারের প্রতিরক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্প্রতি প্রতিষ্ঠিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর জন্য একটি উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ ঘোষণা করেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ৩৭ নম্বর আমিরি ডিক্রি অনুযায়ী এই বোর্ডটি গঠন করা হয়েছে। নতুন এই ডিক্রির অধীনে কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রতিরক্ষামন্ত্রী থাকবেন ভাইস-চেয়ারম্যান হিসেবে।
বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যরা হলেন
- স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
- পরিবহনমন্ত্রী
- স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
- সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
- ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
- কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
- ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
- শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি
ডিক্রি অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনে বিশেষ কোনো প্রয়োজনে আরও অভিজ্ঞ ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে। সামরিক ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার প্রসারে এই নতুন বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








