রাজনৈতিক কার্যক্রমে গতি আনতে নতুন একটি সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ সদস্যের এই বিশেষ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী বাংলামোটরে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠকটি বিকেল ৩টা পর্যন্ত স্থায়ী ছিল। ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের।
বৈঠকে সভাপতিত্ব করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দলীয় নীতিনির্ধারকদের উপস্থিতিতে এই কমিটি চূড়ান্ত করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন সাংগঠনিক কাঠামো পরিচালনার জন্য রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপ-প্রধান যুক্ত থাকবেন। এর বাইরে প্রতিটি সাংগঠনিক বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।
দলের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করতেই মূলত এই উপ-কমিটি গঠন করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখাই এই কমিটির মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সারজিস আলম দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যার ফলে তাকে সংগঠনের ভেতরে বেশ অভিজ্ঞ ও দক্ষ নেতা হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: Probash Khabor








