জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় সাত সদস্যের কমিটি গঠন

প্রকাশ:

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা এবং এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সরকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সুপারিশ তৈরি করবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং নিয়মিত সভা করবে। অর্থ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

শেয়ার করুন