নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার দুপুরে ‘অনিয়মিত ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং সাব-এজেন্টের জবাবদিহি নিশ্চিতকরণ’ শীর্ষক এক অভিবাসন সংলাপে তিনি এ তথ্য জানান। উইটনেস ফাউন্ডেশনের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে ওই কেন্দ্রগুলোতে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল কার্যক্রম ঠিকঠাক শুরু হলে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আর ১ নভেম্বর থেকে এসব কেন্দ্রে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে পারে।’।
সূত্র: মানবজমিন








