নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে কাতার ও মিসর। সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তার নানা চ্যালেঞ্জ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রাধান্য পায়।
বৈঠকের শেষে অপরাধ দমনসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার লক্ষ্যে দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
সূত্র: গালফ বাংলা








