ভাইরাল অডিও: প্রত্যাহার হলেন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল

প্রকাশ:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে তোলপাড়ের মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামকে কথা বলতে শোনা যায়। কথোপকথনে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। তার মতে, বর্তমান পরিস্থিতিতে পুলিশ দুর্বল অবস্থায় রয়েছে, তাই চলতি মাসেই হাসিনার দেশে ফিরে আসা উচিত। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে কেবল ক্যান্টনমেন্টের ভেতরে থাকার নির্দেশনা দিলেই হবে। এমন বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হলে কর্তৃপক্ষ তাকে প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন