ভোলার দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড নিক্ষেপ

প্রকাশ:

ভোলার দৌলতখান উপজেলার চালতাতলা এলাকায় যৌতুকের দাবি পূরণ না হওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে জানা গেছে।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এসিড নিক্ষেপকারী স্বামী হাসনাইন মুসাকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন