সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: নওগাঁর ৭ শ্রমিকের মৃত্যু

প্রকাশ:

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে পাড়ি জমিয়ে তারা ওই কারখানায় কর্মরত ছিলেন। রোববার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকবার্তায় সৌদি আরবে সোফা কারখানায় সংঘটিত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার কারখানায় আগুন লেগে ওই ৭ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন