৩৫ বছর পর ২৩তম প্রেসিডেন্ট নির্বাচন: জাতীয় সংসদে চলছে ভোটগ্রহণ

প্রকাশ:

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচন। জাতীয় সংসদের সংসদকক্ষে আজ বেলা ২টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোটগ্রহণ শুরুর আগে তিনি নিয়মাবলী নিয়ে বক্তব্য দেন।

নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সংসদ সদস্যদের সংখ্যাগত অবস্থানের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় কার্যত নিশ্চিত। প্রার্থী দুজন থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করা হচ্ছে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমান ভোট দিয়েছেন। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনসহ অন্যান্য সংসদ সদস্যরাও তাদের ভোট প্রদান করেছেন।

শেয়ার করুন