যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, আট আরোহীর সবাই নিহত

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে অ্যাঙ্কোরেজ থেকে রওনা হওয়া বিমানটি কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে অবতরণের সময় এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন নিশ্চিত করেছেন যে, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাকবলিত বিমানটি একটি বেসামরিক চুক্তিভিত্তিক বিমান ছিল। রাডার সাইটটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয় এবং এটি আলাস্কার আকাশসীমা ও সীমান্ত এলাকায় নজরদারি চালানো রাডার নেটওয়ার্কের একটি অংশ। তবে নিহতরা ঠিক কী ধরনের মিশনে নিয়োজিত ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

আলাসকান কমান্ড, আলাসকান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড রিজিয়ন এবং একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে সম্প্রদায়গুলোর সেবা করি, তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের একনিষ্ঠ পেশাদার হিসেবে অভিহিত করে জানান, তারা প্রতিকূল পরিবেশে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস আরও জানান, এই কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একইসঙ্গে তিনি দ্রুত ও নিরলসভাবে উদ্ধারকাজ পরিচালনার জন্য অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কেপ নিউনহ্যামের এই রাডার সাইটটি অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল বা ৭২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বিমানটি অবতরণের সময় ঠিক কী কারণে বিধ্বস্ত হলো, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবেদনে যোগ করা তথ্য: গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার। প্রতিবেদনে যোগ করা তথ্য: ৫ ডলারের বিদ্যুতে ২৭ মিনিট উড়ে নতুন ইতিহাস গড়ল বৈদ্যুতিক বিমান। প্রতিবেদনে যোগ করা তথ্য: আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইরান যুদ্ধের ধাক্কায় ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস। প্রতিবেদনে যোগ করা তথ্য: কিমের সঙ্গে পুরোনো ছবি প্রকাশ করে ট্রাম্প বললেন, ‘আমাদের সম্পর্ক দারুণ’। প্রতিবেদনে যোগ করা তথ্য: যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত। প্রতিবেদনে যোগ করা তথ্য: ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা। প্রতিবেদনে যোগ করা তথ্য: মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক।

শেয়ার করুন