সাত বছর ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই, ফারাতুলের জীবন বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা

প্রকাশ:

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির ছাত্র ফারাতুল মাহমুদ হাসান দীর্ঘ সাত বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। নিয়মিত রক্ত ও প্রয়োজনীয় ওষুধের পেছনে প্রতি মাসে তার পরিবারের প্রায় লাখ টাকা খরচ হয়। দীর্ঘ এই চিকিৎসায় এখন পর্যন্ত প্রায় দুই কোটি টাকা ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা মো. সাদেকুল ইসলাম।

চিকিৎসকেরা জানিয়েছেন, ফারাতুলকে সুস্থ করে তুলতে এখন জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এই অস্ত্রোপচারের জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। নিরুপায় হয়ে ফারাতুলের বাবা সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, হিসাব নম্বর ২০৫০২২৬০২০১২৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা। এছাড়া নগদ ও বিকাশ নম্বরে (০১৮৬৪২৯১৩২৭) সরাসরি যোগাযোগ করে সহায়তা পাঠানো যাবে।

শেয়ার করুন