চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ: নাটোরের ফাতেমাকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান

প্রকাশ:

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মোছা. ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে তিনি চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও অর্জন করেন। তবে বিদেশে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার প্রাথমিক খরচ জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তীব্র অর্থসংকট।

অবশেষে সরকারি সহায়তায় ফাতেমার সেই অনিশ্চয়তা কেটেছে। নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফাতেমার হাতে এই অনুদানের চেক তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রী ফাতেমার পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার প্রয়োজনে আরও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন। ফাতেমা জিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেছেন।

সহায়তা পাওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার পর অর্থের অভাবে যখন স্বপ্নভঙ্গের শঙ্কায় ছিলাম, তখন প্রধানমন্ত্রীর এই সহযোগিতা আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চাই।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর এই অনুদান ফাতেমার মেডিকেল শিক্ষার পথকে সুগম করবে। তিনি আশা প্রকাশ করেন, ফাতেমা পড়াশোনা শেষ করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

  • সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর।
  • নতুন দায়িত্ব পেলেন ১০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
  • গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী।
  • পুলিশে আসছে বড় নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
  • সংসদে নতুন আসন বণ্টন: প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী।
  • নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, যার মধ্যে ৮০০ জনই বিদেশি নাগরিক।
  • ইসলামি দল না করলেই ‘কাফের’? এ বিষয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ।
শেয়ার করুন