রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ছিনতাইকারীদের কাছ থেকে লুট হওয়া মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ আগস্ট এ ঘটনায় নিহত রনজিনার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।
সূত্র: মানবজমিন








