অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ১০৫টি ঘটনা সিসিটিভিতে

প্রকাশ:

ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১০৫টি চুরির ঘটনা শনাক্ত করেছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। সোমবার (২১ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্টে এসআইটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই এ বিষয়ে চার্জশিট দাখিল করা হবে।

আদালত এই প্রতিবেদন নথিভুক্ত করেছে এবং চার্জশিট জমা হওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মন্দিরে জমা পড়া মূল্যবান সামগ্রীর রসিদ সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয় এবং সেগুলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার লকারে নিরাপদে রাখা হয়। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করেছেন।

এই ঘটনায় বর্তমানে আটজন আসামি পুলিশি হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩ (১)(এ) ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুদান চুরির জালিয়াতি সামনে আসার পরই রাম মন্দির ট্রাস্টের শীর্ষ কর্মকর্তা চম্পত রাই এবং অনিল মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তদন্ত প্রক্রিয়া জোরদার করতে বর্তমানে মন্দির ট্রাস্টে নতুন প্রশাসনিক কাঠামো চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সাবেক সামরিক কর্মকর্তা জিতেন্দ্র মিশ্রকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ জুন রাজ্য সরকারের উদ্যোগে তিন সদস্যের এই এসআইটি গঠন করা হয়। দলটি ২৩ জুন তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সুপারিশ করেছিল, যার ভিত্তিতেই বর্তমান তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: জ্বালানির বাড়তি শুল্ক বাতিলের দাবিতে পাকিস্তানে জামায়াতের ট্রেনমার্চ। প্রতিবেদনে যোগ করা তথ্য: অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ। প্রতিবেদনে যোগ করা তথ্য: পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫। প্রতিবেদনে যোগ করা তথ্য: এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি। প্রতিবেদনে যোগ করা তথ্য: হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু। প্রতিবেদনে যোগ করা তথ্য: আরব সাগরে ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ।

শেয়ার করুন