রাজশাহীতে মুদি দোকানিকে পিটিয়ে ও পুড়িয়ে নিহতের ঘটনায় তোলপাড়

প্রকাশ:

রাজশাহীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের পেট্রল বোমার আগুনে দোকান পুড়ে ছাই হওয়ার পাশাপাশি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে ৪০ বছর বয়সী মুদি দোকানি আবদুল বারীকে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল বারী বাকির মোড় এলাকার বদরুল সরকারের ছেলে। রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, শনিবার সন্ধ্যার পর নগরীর চণ্ডীপুর এলাকার একদল যুবক বাকির মোড়ে আসে। অভিযোগ রয়েছে, তারা মাদক সেবনের পর বারীর দোকানে গিয়ে টাকা ভাঙানোর দাবি তোলে। দোকানি এতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাত পৌনে দুইটার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি সশস্ত দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে চড়াও হয়। হামলাকারীরা তালা ভেঙে দোকানে আগুন ধরিয়ে দিলে আতঙ্কিত পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সুযোগে হামলাকারীরা বারীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের অপেক্ষায় রাখা হয়েছে, যা সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এজাহার পাওয়ার সাথে সাথেই আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান শুরু হবে। বর্তমানে এলাকাটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন