নিউগিনি প্রপার্টিজে হামলা: গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

প্রকাশ:

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৬৬ বছর বয়সী গোলাম মহিউদ্দিন ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ওই মামলার ৪ নম্বর আসামি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।

গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রপার্টিজে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এই ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১৩ জন এজহারভুক্ত আসামির মধ্যে এই নিয়ে মোট ছয়জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

শেয়ার করুন