ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও অতিরিক্ত সেনা

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে সমঝোতায় বাধ্য করতে সামরিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপসহ মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ স্যান ডিয়েগো নৌঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। আল জাজিরার গত ২ অক্টোবরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশের অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে। রণতরী মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স’-এর দুই হাজারের বেশি সদস্যকেও ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। তারা এরই মধ্যে স্যান ডিয়েগো থেকে তাদের যাত্রা শুরু করেছেন।

মার্কিন ওই সামরিক কর্মকর্তার ভাষ্যমতে, ইরানের সঙ্গে যেকোনো ধরনের বোঝাপড়ায় পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের হাতে একাধিক সামরিক বিকল্প বর্তমানে প্রস্তুত রয়েছে। সেই সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবেই এই বিশাল সামরিক সমাবেশ ঘটাচ্ছে ওয়াশিংটন।

শেয়ার করুন