প্রতিবছর ৬ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নুডলস দিবস। প্রিয়জনদের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই খাবারটিকে উদযাপন করতে বিশেষ বার্তা নিয়ে এসেছে ‘ইফাদ এগি ইনস্ট্যান্ট নুডলস’। জীবনযাত্রার ব্যস্ততায় দ্রুত ক্ষুধা নিবারণের অন্যতম মাধ্যম হয়ে ওঠা এই নুডলস এখন স্বাদের পাশাপাশি পুষ্টিগুণের সমন্বয়ে তৈরি হচ্ছে।
মাত্র দুই মিনিটে প্রস্তুতযোগ্য ইফাদ এগি নুডলসে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন বি২-এর মতো প্রয়োজনীয় উপাদান, যা দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করে। পুষ্টিমান বাড়াতে এতে পছন্দমতো তাজা সবজি কিংবা ডিম মিশিয়ে যেকোনো সময় দারুণ নাশতা তৈরি করা সম্ভব।
আন্তর্জাতিক নুডলস দিবস উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে নতুন একটি আয়োজন করেছে ব্র্যান্ডটি। এখন বাজারে পাওয়া যাচ্ছে ৩০ গ্রামের সাশ্রয়ী ‘সিঙ্গেল সার্ভ প্যাক’। ছোট ও সুবিধাজনক এই প্যাকটি অফিসের কাজের ফাঁকে, স্কুলের টিফিন বক্সে কিংবা মধ্যরাতের হালকা খিদে মেটানোর জন্য অত্যন্ত উপযোগী।
‘ছোট প্যাক, বড় স্বাদ’ এই মূলমন্ত্র নিয়ে ইফাদ এগি প্রতিটি বাটিতে তৃপ্তি ও ভালোবাসার স্বাদ পৌঁছে দিচ্ছে। শৈশবের বৃষ্টিভেজা বিকেল থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতি কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডা—প্রতিটি মুহূর্তেই এক বাটি ধোঁয়া ওঠা নুডলস যেন ভালোবাসার এক অনন্য সঙ্গী। নতুন এই প্যাকের মাধ্যমে ভোক্তারা এখন আরও সহজে তাদের পছন্দের স্বাদের নুডলস উপভোগ করতে পারবেন।
সূত্র: প্রথম আলো








