ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১২ সদস্যের একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই কমিটি চূড়ান্ত করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গঠিত নতুন কমিটিতে আসলাম হোসাইনকে আহ্বায়ক এবং আজিম উদ্দিন আত্তারীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাদ্দাম আহমেদ। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন—নাসিরুল্লাহ আশেকী, আলাউদ্দিন, রেদওয়ান আহমেদ আল ক্বাদরী, হাফেজ আল ইসলাম, গোলাম আহমদ নাজরী, শাহিন আলম, রাশেদুল আলম, শফিকুল ইসলাম এবং শাহীন আহমেদ।
সূত্র: দৈনিক আমার দেশ








