টাঙ্গাইলে বিয়ের রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু

প্রকাশ:

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার ব্যবধানে এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মারা যাওয়া ব্যক্তি ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী সন্তানদের ফেলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেলে দুই সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এই সংকটময় পরিস্থিতিতে পরিবারের অনুরোধে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে রাতে নতুন স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। কিন্তু বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর থেকেই দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি।

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা

  • ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন বিয়ে
  • একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ
  • নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • রাতের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  • পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার
  • পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
  • ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া

গুরুত্বপূর্ণ তথ্য

  • সূত্র: ইত্তেফাক।
  • ৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু।
শেয়ার করুন