গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে যুবসমাজের বিক্ষোভ

প্রকাশ:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান একটি ফুটবল টুর্নামেন্ট হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ। শুক্রবার সকাল ১১টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী ও বিভিন্ন দলের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা অবিলম্বে এই টুর্নামেন্টটি পুনরায় চালুর জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। শুক্রবার সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম রাউন্ডের খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ার পর, কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের সময় হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। তবে প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় ফুটবলার নিলয় বলেন, আমি নিজেও একটি দলের হয়ে খেলছি। তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা বড় ভূমিকা রাখে। ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত তুলে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম জানান, এই টুর্নামেন্টে ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসনের সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষ হতাশ। দ্রুত টুর্নামেন্ট চালুর জন্য তারা স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চেয়েছেন। মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক ফুটবলার বলেন, আমি নিজে একটি দলের হয়ে খেলছি। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—দয়া করে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

এই বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, আমরা খেলা বন্ধ করিনি; খেলা বন্ধ করেছেন গুয়াগাছিয়ার স্থানীয় লোকজনই। তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যমতে এলাকার অধিকাংশ মানুষই টুর্নামেন্টটি চালু রাখার পক্ষে।

শেয়ার করুন