ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশ:

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৮ দিনে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা গেছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৪০০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮২৭ জন, যা নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৮৯৯ জনে। আক্রান্তদের মধ্যে গত একদিনে সবচেয়ে বেশি ১ হাজার ৫৮ জন ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়াও খুলনা বিভাগে ২৯০, রাজশাহী বিভাগে ২০০, বরিশাল বিভাগে ১৯৯, চট্টগ্রাম বিভাগে ১৬১, ময়মনসিংহ বিভাগে ৯৩ এবং রংপুর বিভাগে ৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

শেয়ার করুন