পপিতে সহকারী পরিচালক পদে নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা

প্রকাশ:

নিয়োগের বিবরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ তাদের প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ) পদে জনবল নিয়োগ দেবে। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।

এই পদে নিয়োগের জন্য নতুন করে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • ৬০-৭০টি শাখা পরিচালনা অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ এবং কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়নে পারদর্শী হতে হবে।
  • কম্পিউটারে কাজের দক্ষতা থাকা বাধ্যতামূলক।
  • মাসে অন্তত ১২-১৪ দিন পরিদর্শনের কাজে ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

সংস্থার প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট ও প্রতিবেদন তৈরি, শাখা পরিদর্শন এবং ঋণ কার্যক্রম তদারকি করা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

  • শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকল্যে বেতন ৮৯,১৮০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর ৯৮,৪২০ টাকা প্রদান করা হবে।
  • অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ও শহর ভাতা। মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা থাকবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র ও সব সনদপত্রের সত্যায়িত কপি, দুই কপি রঙিন ছবি এবং দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির বিস্তারিত তথ্যাবলি সংযুক্ত করে আবেদন করতে হবে।

খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

ই-মেইলের (hr@popibd.org) মাধ্যমেও আবেদন করা যাবে। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • আবেদনের ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
  • আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।

গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)।
  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ।
  • আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
শেয়ার করুন