কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:

কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির কাতার শাখা। কাতার যুবদল নেতা রাজু ফরাজির সভাপতিত্বে এবং গাজী কাউসারের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ অন্যরা। বক্তারা প্রবাসের মাটিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন