বলিউডে এমন পরিচালক খুব কমই আছেন, যাঁর প্রতিটি ছবি দর্শকের মনে আলাদা আলো জ্বালায়, আবার একই সঙ্গে ভেঙে দেয় প্রচলিত কাঠামো, ভেঙে দেয় দর্শকের ভাবনার সীমারেখা।
সেই অনন্য নাম—রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’—মাত্র চারটি চলচ্চিত্রেই তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী গল্পকার।
আজ ২০ নভেম্বর তাঁর জন্মদিন।
মহারাষ্ট্রের নাগপুরে ১৯৬২ সালের এই দিনে এক সিন্ধি পরিবারে জন্মেছিলেন হিরানি। বাবা সুরেশ হিরানি চেয়েছিলেন ছেলে হোক ইঞ্জিনিয়ার; কিন্তু রাজুর মন পড়ে ছিল সিনেমার দিকে। তাঁর ইচ্ছা ছিল অভিনয় শেখার। শেষ পর্যন্ত পুনের এফটিআইআইয়ে ভর্তি হলেও অভিনয়ে সুযোগ হয়নি—অগত্যা সম্পাদনায় পড়লেন। পরে এ দক্ষতাই হয়ে ওঠে তাঁর ক্যারিয়ারের প্রথম হাতিয়ার। যেমন ড. আস্থানা একজন কঠোর, অহংকারী ডিন, কিন্তু তাঁর ভয়—হাসপাতালের শৃঙ্খলা ভেঙে পড়বে। যেভাবে ফারহান নিজের ভয় ভেঙে সত্যিকারের ইচ্ছা প্রকাশ করে, ঠিক সেভাবেই হিরানিও নিজের পরিবারের প্রত্যাশা থেকে বেরিয়ে এসেছিলেন—সিনেমার জগতে নিজের জায়গা তৈরি করতে।
জীবনের সংগ্রাম ও সিনেমার মেলবন্ধন
এফটিআইআইয়ে ভর্তি হলেও অভিনয়ের সুযোগ না পাওয়ার হতাশা, জীবনের দিশাহীনতা, প্রাত্যহিক চাপ, পরিবারকে বোঝানোর সংগ্রাম—এ বাস্তব অভিজ্ঞতাই পরবর্তী সময়ে ঢুকে যায় তাঁর চলচ্চিত্রে। ‘থ্রি ইডিয়টস’-এ ফারহান যখন বাবাকে বলেন, ‘আমার স্বপ্ন ফটোগ্রাফি’, সেটা নিছক একটি দৃশ্য নয়; এটি তাঁর নিজের জীবনের দীর্ঘ দমবন্ধ সময়ের প্রতিচ্ছবি। পরিবার চাইত তিনি নিরাপদ পেশায় অর্থাৎ ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হোন, কিন্তু রাজুর স্বপ্ন ছিল পর্দায় জাদুর গল্প বোনা। তাঁর সিনেমায় বারবার ফিরে আসে সেই চিরন্তন প্রশ্ন—‘আপনি কি সত্যিই সেই কাজ করছেন, যেটা আপনার ভালো লাগে?’ তাই তাঁর ছবির ভিলেনরা ‘খারাপ’ হলেও তাঁরা অমানুষ নয়; বরং মানুষেরই ভঙ্গুরতা, ভয়, অহংকার, একগুঁয়েমি বা ভুল-শিক্ষার প্রতিচ্ছবি। লাকি সিং—চতুর ব্যবসায়ী, কিন্তু বেঁচে থাকার লড়াই তাকে চালায় ভুল পথে। ফলে দর্শক কখনোই তাদের ঘৃণা করে না; বরং তাদের ভুল দেখে হাসে, আবার মায়াও লাগে। চিকিৎসক বলেছিলেন, তাঁর দেহের একটি অংশ ঠিকঠাক কাজ করছে না। জীবন যত ছোট, ততই তাকে মুক্তমনে উপভোগ করা জরুরি। আরেকটি শিক্ষা পেয়েছিলেন থাইল্যান্ডের বিলিয়ার্ড তারকা গীত সিতাইয়ের গল্প থেকে—ফাইনালে হেরে যাওয়া খেলোয়াড় ওয়াত্তানা বলেছিলেন, তাঁর মন ছিল পুরস্কারের টাকার দিকে, খেলায় নয়। মানুষের জ্ঞানও ‘সেকেন্ড হ্যান্ড নলেজ’—এ উপলব্ধি তাঁর সিনেমায় প্রতিফলিত। কিন্তু এই নামই আসলে ভারতের প্রান্তিক পাহাড়ি অঞ্চল লাদাখের শিক্ষা-সংগ্রাম ও উদ্ভাবনী শক্তির প্রতি এক ইঙ্গিত। নামটি প্রথমে খানিকটা কমিক লাগলেও হিরানির দৃষ্টিতে এটি সমাজ, পরিবার এবং নারী-পুরুষের পরিচয়বোধ নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য।
মানবিক মনস্তত্ত্ব ও দর্শন
মানুষের ভেতরের মানুষকে দেখার ক্ষমতা রাজকুমার হিরানির সিনেমা শুধু সফল বাণিজ্যিক ছবি নয়; মূলত মানুষের মনস্তত্ত্ব, মানবিক দুর্বলতা আর নৈতিক দ্বিধাদ্বন্দ্বকে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তৈরি। তিনি বিশ্বাস করেন, জীবনে আসলে মানুষের দুটো সমস্যাই গুরুতর—স্বাস্থ্য ও দারিদ্র্য। প্রয়োজন ও লোভের সীমা বুঝতে পারাটাই আসল বুদ্ধিমত্তা। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি প্রযুক্তি থেকে দূরে থাকতে পছন্দ করেন। তিনি বলেন, ‘২০ হাজার মানুষের মনোযোগ প্রতিদিন চাইতে চাইতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এ যন্ত্রগুলোতেই সবচেয়ে ভালো শিক্ষক লুকিয়ে আছে।’ ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর অসংখ্য প্রকৌশলী তাঁর কাছে এসে বলেছেন, তাঁরা ভুল পেশায় আছেন, কিন্তু বের হয়ে আসতেও ভয় পান। মানুষের সব ভুল, অন্যায়, স্বার্থপরতা—সবই আসে ভুল ধারণা, চাপ, ভয় অথবা পরিস্থিতির সীমাবদ্ধতা থেকে। এই ভাবনা হিরানির গল্প বলার পদ্ধতিকে আমূল বদলে দেয়। জীবনদর্শন: ভয় কাটিয়ে ওঠার শিক্ষা রাজকুমার হিরানির দর্শন জীবনের মতোই সহজ। একবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ভয়ংকর আশঙ্কার কথা শুনেছিলেন তিনি। পশুরা জ্ঞান রেখে যেতে পারে না, মানুষ পারে। সব সময় একটু খামখেয়ালি, কিন্তু অর্থপূর্ণ সব সময় একটু খামখেয়ালি, কিন্তু অর্থপূর্ণ—এ বৈশিষ্ট্য যেন রাজকুমার হিরানির গল্প বলার ধরন। তাঁর ছবির চরিত্রদের নামকরণ দেখলেই বোঝা যায়, তিনি শুধু কৌতুক বা অদ্ভুত ব্যাপার সৃষ্টি করতে চান না; বরং নামের ভেতরেও রেখে দেন গভীর শিল্পসত্তা, ব্যঙ্গ, সামাজিক প্রতীক আর চরিত্রের অন্তর্নিহিত দর্শন। ‘থ্রি ইডিয়টস’-এ আমির খানের চরিত্রের নাম ফুংসুক ওয়াংড়ু—শুনতে। জগজ্জননী—একজন নারী যে পৃথিবী সৃষ্টি করে—এ মিথের সঙ্গে জগ্গুর সাংবাদিক পরিচয় ও সত্য অনুসন্ধানের মানসিকতাকে মিলিয়ে তিনি তৈরি করেন এক ‘সত্যসন্ধানী নারী’ রূপক।
হিরানির সিনেমার চারটি অদৃশ্য স্তম্ভ
- মানবিকতা: হিরানির গল্পে খল চরিত্রও শেষ পর্যন্ত মানুষই হয়ে ওঠে। দুর্বলতা, অহং, ভুল—সব মিলিয়েই তাঁর চরিত্র তৈরি। এ কারণেই দর্শক তাঁর গল্পে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়।
- ব্যঙ্গ ও স্যাটায়ার: সমাজের জটিলতা, ধর্মীয় রক্ষণশীলতা, শিক্ষাব্যবস্থার সংকট—সবই তিনি দেখান হাসির আড়ালে ছুরি চালানোর মতো ধারালো ব্যঙ্গের মাধ্যমে।
- তীক্ষ্ণ সামাজিক পর্যবেক্ষণ: ‘এলস ওয়েল’, ‘জাদু কি ঝাঁপি’, ‘আল ইজ ওয়েল’—এই স্লোগানগুলো শুধু সংলাপ নয়; এগুলো সামাজিক সেলফ-হেল্প মন্ত্রে পরিণত হয়েছে।
- গল্পের গতিময়তা ও চরিত্রের নিষ্কলুষতা: জটিল গল্পকেও হিরানি বলেন সহজভাবে। তাঁর নায়ক-ভিলেন সবাই ভুল করে, শেখে, বদলায়। এই মানবিক পরিবর্তনই তাঁর সিনেমার সবচেয়ে বড় সৌন্দর্য।
সাফল্য ও প্রভাব
রাজকুমার হিরানি তাঁর চলচ্চিত্রজীবনের শুরু থেকেই আলাদা পথ তৈরি করেছেন, আর সেই পথ তাঁকে এনে দিয়েছে অসংখ্য সম্মান। তিনি তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারবার ফিল্মফেয়ার পুরস্কার। ‘পিকে’ কিংবা ‘সঞ্জু’—প্রতিটি ছবিই কেবল বাণিজ্যিক সাফল্য নয়, বরং একটি প্রজন্মের ওপর গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে। হিরানির প্রতিটি ছবি একদিকে ব্লকবাস্টার, অন্যদিকে সিনেমার স্কুলের পাঠ্যবই। তিনি বিশ্বাস করেন, সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা মানুষের জীবনে আলো ফেলার এক শক্তিশালী হাতিয়ার। তাঁর ছবি যতটা বড় বাজেট, তার চেয়ে বেশি বড় হয় মানুষের অন্তর্গত সত্যকে তুলে ধরার শক্তিতে। তিনি পরিচালক হওয়ার আগে থেকেই মানুষের আচরণ, মানসিক গঠনের সূক্ষ্ম পরিবর্তন, ছোট-বড় সিদ্ধান্তের পেছনের ‘মাইক্রো-ইমোশন’ লক্ষ করতেন। এই গভীর মানব পর্যবেক্ষণই তাঁর ছবির চরিত্রগুলোকে করে তুলেছে জীবন্ত, বাস্তবের মতো প্রাণবান। ভাইরাস—একজন উচ্চাভিলাষী একাডেমিক, যিনি মনে করেন সাফল্য মানেই শৃঙ্খলাবদ্ধ, নির্মম প্রতিযোগিতা।
সূত্র: প্রথম আলো








