হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

প্রকাশ:

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

ইরানি বাহিনীর ভাষ্যমতে, এই ড্রোনটি নিয়ে তাদের হাতে ভূপাতিত হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের মোট সংখ্যা দাঁড়াল ৫৮টিতে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কেবল বর্তমান উত্তেজনা প্রশমনই যথেষ্ট নয়, যেকোনো চুক্তিতে নতুন করে যুদ্ধ শুরুরোধের সুনির্দিষ্ট নিশ্চয়তা থাকতে হবে।

শেয়ার করুন