ইরানি পাইলটদের আটকের খবর ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ:

কাতারের আকাশসীমা লঙ্ঘনের পর ইরানি পাইলটদের আটক রাখার দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কাতার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল আনসারি জানিয়েছেন, আকাশযানগুলোর বিপজ্জনক গতিপথ শনাক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কোনো সাড়া না পাওয়ায় আন্তর্জাতিক আইন ও সামরিক প্রোটোকল মেনে কাতার তার ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

ড. আনসারি আরও জানান, কাতারের অনুসন্ধান ও উদ্ধারকারী দল অত্যন্ত পেশাদারিত্বের সাথে পাইলটদের দেহাবশেষ উদ্ধারে অভিযান পরিচালনা করেছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দেহাবশেষ হস্তান্তরের বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। এ সংক্রান্ত উদ্ধার অভিযানের পূর্ণাঙ্গ তথ্য ও বিস্তারিত পর্যালোচনার জন্য গত এপ্রিল মাসে ইরানকে দোহা সফরের আমন্ত্রণ জানানো হলেও তেহরান এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি।

শেয়ার করুন