ক্রাইমিয়ার সেভাস্তোপোল অঞ্চলে শক্তিশালী বোমা বিস্ফোরণে ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চপদস্থ কমান্ডার রবার্ট শাগিভ নিহত হয়েছেন। ৪৯ বছর বয়সী এই কর্মকর্তা রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটে কর্মরত ছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩২ বছর বয়সী মারগারিটা রিউট নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। বিস্ফোরণের পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়। নিউ ইয়র্ক পোস্ট ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, শাগিভ যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটি ময়লা ফেলার বিনের ভেতর আগে থেকে পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দের কারণে স্থানীয়রা প্রথমে এটিকে ড্রোন হামলা বলে মনে করেছিলেন।
রাশিয়ার নিরাপত্তা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের তথ্যমতে, রিউট এই হামলার দায় স্বীকার করেছেন। রাশিয়ার ই২ডব্লিউ নিউজ জানিয়েছে, তাকে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, কিয়েভের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে, যদিও এই তথ্যের সত্যতা নিয়ে অস্পষ্টতা রয়েছে। রিউট কীভাবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হলেন, তা এখনও নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। তবে নিজের কাজের জন্য কোনো অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলে উত্তর দিয়েছেন।
মারগারিটা রিউটের জন্ম রাশিয়ার ইরোস্লাভ-১ এলাকায় এবং তিনি সোচিতে বসবাস করতেন। নিয়মিত ক্রাইমিয়া ভ্রমণ করতেন তিনি, এমনকি এসকর্টদের একটি ওয়েবসাইটেও তার উপস্থিতি পাওয়া গেছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ইউক্রেনের একটি ড্রোন হামলার পর ট্রেনে বসে ইউক্রেনপন্থি মন্তব্য করায় তাকে আটক করা হয়েছিল। সে সময় রাশিয়ার সেনাবাহিনী অবমাননার দায়ে তাকে জরিমানা গুনতে হয়। বর্তমান বোমা হামলার অভিযোগ প্রমাণিত হলে রিউটের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তাকে হত্যার জন্য রাশিয়া দায়ী করেছে ৩২ বছর বয়সী মারগারিটা রিউট’কে।
রিপোর্টে বলা হয়, বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ৪৯ বছর বয়সী শাগিভ।
যদি বোমা হামলার অভিযোগ প্রমাণিত হয় তাহলে রিউটকে ৩০ বছর পর্যন্ত জেল দেয়া হতে পারে।
রাশিয়ান এসকর্টের পাতা বোমায় প্রাণ হারালেন ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চ পদস্থ একজন কমান্ডারের।
নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া অনেক দিন আগেই দখল করে নিয়েছে ক্রাইমিয়া অঞ্চল।
সেখানেই ওই বিস্ফোরক ডিভাইস পেতে রেখেছিলেন ওই যুবতী।
তিনি পরে ক্রেমলিনের ব্লাক সি ফ্লিটে একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: মানবজমিন








